AI Background জেনারেটর দিয়ে বিনামূল্যে মানসম্মত ব্যাকগ্রাউন্ড তৈরি করুন
Picsart-এর AI Background টুল ব্যবহার করে আপনার ছবির বিষয়বস্তুর সঙ্গে মানানসই উচ্চমানের, বাস্তবসম্মত ও নিজের মতো করে সাজানো AI ব্যাকগ্রাউন্ড তৈরি করুন।
AI ইমেজ মডেল দিয়ে AI ব্যাকগ্রাউন্ড তৈরি করুন
ইমেজ মডেল ব্যবহার করে AI ব্যাকগ্রাউন্ডকে পরিশীলিত ভিজ্যুয়াল, ডিজাইনের ধারণা এবং সম্পাদনার জন্য প্রস্তুত অ্যাসেটে রূপ দিন।
কাস্টম AI Background দিয়ে মুহূর্তেই ব্যাকড্রপ বদলে ফেলুন
কখনো কখনো সঠিক ভিজ্যুয়াল খুঁজতে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েও কিছু পাওয়া যায় না। AI-এর সাহায্যে সেই সমস্যা এখন অতীত। এখন যে কেউ কোনো কিছু হাতে আঁকা বা সম্পাদনা না করেই শুরু থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। শুধু আপনার ছবি আপলোড করে কয়েকটি শব্দে নিজের ভাবনা বর্ণনা করুন, আর Picsart জেনারেটিভ AI ব্যবহার করে বিদ্যমান ব্যাকগ্রাউন্ডের বদলে আপনার জন্য একটি নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করবে।

কাস্টম AI Background দিয়ে স্টুডিও-মানের ভিজ্যুয়াল নিজেই তৈরি করুন
শুধু ফোনের ক্যামেরা আর Picsart ব্যবহার করেই যখন স্টুডিও-মানের ছবি তৈরি করা যায়, তখন ব্যয়বহুল ফটোশুট বা স্টক ফটোগ্রাফির সেবাদাতার দরকার নেই। AI Background Generator দিয়ে সাধারণ ছবিকে এমন পণ্যের ছবিতে রূপ দিন, যা স্ক্রল করতে থাকা মানুষের নজর কাড়বে, কিংবা প্রচারণার উপকরণ তৈরি করুন। বিভিন্ন স্টাইলে পুনর্ব্যবহারযোগ্য, বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক ব্যাকড্রপ তৈরি করে পণ্যের ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন, পোর্ট্রেটসহ আরও অনেক কিছুকে আরও আকর্ষণীয় করে তুলুন।

ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটর দিয়ে কী কী করা যায়, একবার দেখে নিন
আপনার পণ্যের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন

তৈরি করা ব্যাকগ্রাউন্ড দিয়ে মানসম্মত ই-কমার্স ছবি বানিয়ে খরচ বাঁচান
পণ্যের ফটোশুটে সাধারণত অনেক কিছু লাগে: ফটোগ্রাফার, আলো, ক্যামেরার সরঞ্জাম, সেটের প্রপস, স্টুডিও ইত্যাদি। Picsart AI Background changer দিয়ে পণ্যের ছবির জন্য মানসম্মত ব্যাকড্রপ তৈরি করে এসব ঝামেলা এড়িয়ে খরচ ও সময় বাঁচান। আপনার পণ্য থেকে মনোযোগ না সরিয়েই সেটিকে কার্যকরভাবে তুলে ধরার মতো ডিসপ্লে সেট তৈরি করতে AI-এর ওপর ভরসা রাখুন।

আপনার পণ্যের জন্য সঙ্গে সঙ্গেই ব্যাকগ্রাউন্ডের পরামর্শ পান
মুহূর্তেই স্বয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ডের পরামর্শ নিয়ে আপনার ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির কাজ দ্রুত করুন। প্রম্পট বক্সে কিছু না লিখেও মানসম্মত ফল পান। শুধু পণ্যের ছবি আপলোড করুন, বাকিটা ব্যাকগ্রাউন্ড মেকারকে করতে দিন। স্বয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ড অপসারণ ও প্রাসঙ্গিক ব্যাকগ্রাউন্ড তৈরির সুবিধায় ই-কমার্সের পণ্যের ছবি প্রস্তুত করতে অনেক কম সময় লাগবে।

আপনার ব্র্যান্ডের সঙ্গে মানানসই AI ব্যাকগ্রাউন্ড তৈরি করুন
বিভিন্ন স্টাইলের ব্যাকগ্রাউন্ড তৈরির সুযোগ অফুরন্ত। প্রম্পট বক্সে আপনার ব্র্যান্ডের স্টাইল কেমন হবে তা বর্ণনা করুন, অথবা মুহূর্তেই ফল পেতে আগে থেকে তৈরি বিকল্প ব্যবহার করুন। একই পণ্যের ছবির জন্য বিভিন্ন স্টাইল দ্রুত দেখে নিন, আর বুঝে নিন কোনটি আপনার ব্র্যান্ডের সঙ্গে সবচেয়ে ভালো মানায়। মিনিমালিস্টিক গোলাপি ব্যাকগ্রাউন্ডসহ পণ্যের স্ট্যান্ডে রাখা ই-কমার্স ছবি চান? নাকি গাঢ় মার্বেলের রান্নাঘরের কাউন্টারটপের মতো আরও স্বাভাবিক কিছু? AI সবই করতে পারে।

পণ্যের তালিকাজুড়ে একই স্টাইল বজায় রাখুন
পণ্যের সব ভিজ্যুয়ালে সামঞ্জস্যপূর্ণ চেহারা রাখতে চান? বিভিন্ন AI ব্যাকগ্রাউন্ড স্টাইল নিয়ে পরীক্ষা করে দেখুন। আপনার ব্র্যান্ডের জন্য মানানসই কিছু পেলে অন্য ছবিতে একই প্রম্পট ব্যবহার করুন—তাহলে কাজটি আরও দ্রুত হবে!

প্রোফাইল ছবির জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করুন
আপনার প্রোফাইল ছবির জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করে ইন্টারনেটে নিজেকে আলাদাভাবে তুলে ধরুন। AI Background-কে কাস্টম ছবির ব্যাকগ্রাউন্ড মেকার হিসেবে ব্যবহার করে পোর্ট্রেটের জন্য চমৎকার ব্যাকড্রপ তৈরি করুন। ভ্যান গঘের Starry Night-এর সামনে “পোজ” দিলে কেমন হয়? অথবা রিক্রুটারদের মন জয় করার মতো আরও পরিশীলিত ও পেশাদার পোর্ট্রেটের জন্য সাধারণ স্টুডিও ব্যাকগ্রাউন্ড?

Picsart-এর AI-তৈরি ব্যাকগ্রাউন্ডের বাইরেও আরও অনেক কিছু করুন
AI-চালিত ফটো এডিটিং টুল দিয়ে আপনার ভিজ্যুয়াল তৈরির কাজকে আরও সমৃদ্ধ করুন। ছবির মান উন্নত করা থেকে শুরু করে AI আর্ট, ওয়ালপেপার, AI অ্যাভাটার এবং আরও অনেক কিছু তৈরি করুন! সবকিছুই আছে একটি সুবিধাজনক ইন্টারফেসে, তাই বিভিন্ন টুলের মধ্যে বারবার যেতে হবে না।

কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন
How to
আপনার ছবি আপলোড করুন
যে ছবির ব্যাকগ্রাউন্ড বদলাতে চান, সেটি বেছে নিন।
AI Background দিয়ে ছবির জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করুন
আধুনিক ব্যাকগ্রাউন্ড মেকার দিয়ে নজরকাড়া ভিজ্যুয়াল তৈরি করুন। কয়েকটি শব্দে আপনার ভাবনা বর্ণনা করুন এবং ছবির বিষয়বস্তুর ওপর ভিত্তি করে ব্যাকগ্রাউন্ড তৈরি করুন।

AI Background Generator সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা
AI ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটর AI Image Generator প্রযুক্তি ব্যবহার করে কাস্টম AI-তৈরি ব্যাকড্রপ তৈরি করে।
সংবাদমাধ্যমে Picsart




প্রতিটি সৃজনশীল ভাবনার জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করুন
Pro
Most popularAI tools for everyday creative work.
Ultra
Most powerfulHeavy AI usage for creators & teams.
Enterprise
Custom AI solutions for large organizations.
- Volume discounts on credit rate
- On-demand top-ups








